ঢাকাবুধবার , ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

আজকের কলাপাড়া অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের সংকট কিছুটা কমতে পারে— এমন আশা থেকে আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

রোববার (২১ জুন) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল না হলেও সরকার ডিজেলের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ইরান সংকট নিয়ে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে জানিয়েছেন, এবার মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের বিষয়ে তিনি আশাবাদী।

আনোয়ার ইব্রাহিম বলেন, শেহবাজ শরিফ আমাকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট অনেকটাই কমে আসবে। এতে জ্বালানির বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং ডিজেলের দাম কমাতে আমাদের সুবিধা হবে।

 

 

মালয়েশিয়া সরকার মনে করছে, ইরানকে ঘিরে উত্তেজনা কমলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও স্থিতিশীল থাকবে। এর ফলে দেশের জনগণকে কম দামে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহ করা সম্ভব হবে।

সূত্র: দ্য স্টার

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।