ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

৮৮ হাজার কোটি ঘাটতি নিয়েও ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের পথে এনবিআর

Link Copied!

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের ঘাটতির মুখে পড়তে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছর শেষে ৮৮ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি হলেও দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের পথে রয়েছে সংস্থাটি। এই বিশাল রাজস্ব ঘাটতি মেনে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা হবে বলে মনে করছে এনবিআর, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ডও বটে।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে ২০২৬ পর্যন্ত এনবিআরের মোট রাজস্ব আদায় হয় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০.০২ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে রাজস্ব আদায় বেড়েছে ৩২ হাজার ৮৫৬ কোটি ২২ লাখ টাকা।

তবে রেকর্ড পরিমাণ আদায় হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন থেকে এখনো অনেক দূরে রয়েছে রাজস্ব প্রশাসন। চলতি অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে মে পর্যন্ত প্রথম ১১ মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। ফলে ১১ মাস শেষে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তিন প্রধান রাজস্ব উৎস, কাস্টমস, ভ্যাট ও আয়কর সব খাতেই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।