ঢাকামঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি :
মে ১৯, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

লিখিত বক্তব্যে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার’র প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০ টায় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পটুয়াখালী এর কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মেলার দর্শনার্থীবৃন্দ ব্যায়ামাগার প্রাঙ্গন হতে ভার্চুয়ারি সংযুক্ত থাকবেন। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন, পটুয়াখালী এর উদ্যোগে পটুয়াখালী জেলার ব্যায়ামাগার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোসেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিই এই মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য।

ভূমিসেবার উদ্দেশ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৭ মে ২০২৬

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া