ঢাকামঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্য-বিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে বৈঠক।

কলাপাড়া (পটুয়াখালী )প্রতিনিধি:
মে ১৮, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্য-বিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে বৈঠক ও সৈকতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনভর পৌর শহরের আপন ভুবনের হলরুমে আভাস এর আয়োজনে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের প্রজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা ও আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ফরাজী মোঃ ইমরান।

বৈঠকে পটুয়াখালী, কলাপাড়া এবং কুয়াকাটার স্থানীয় সেচ্ছাসেবি যুব সংগঠন এর প্রতিনিধি এবং বিভিন্ন মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে যৌন নির্যাতন বন্ধে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।

বৈঠকে যুব সংগঠন এবং যুবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সচেতনতা তৈরিতে যুবকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৭ মে ২০২৬

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া