ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় চলাচলের রাস্তা বন্ধ থাকায় অবরুদ্ধ একটি পরিবার

Link Copied!

 

পটুয়াখালীর গলাচিপার চরকাজলের ৪ নম্বর ওয়ার্ড জিনতলা স্লুইসগেট এলাকায় মো. আমিনুল বিশ্বাস এর বাড়িতে যাওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখার ঘটনায় জড়িত পার্শ্ববর্তী দু’টি পরিবার।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১ টার দিকে। এঘটনায় জড়িতরা হলো, একই এলাকায় বসবাসরত মো. রিফাত বিশ্বাস, নেছার খান, ও জসিম ফরাজী।

সরেজমিনে গিয়ে জানা যায়, মো. আমিনুল বিশ্বাস জমি ক্রয় করে বাড়ি করার পর থেকে বাড়ির দক্ষিণ পার্শ্ববর্তী জসিম ফরাজির বাসার কাছ দিয়ে চলাচলের জন্য একটি ছোট সড়ক ছিলো। পারিবারিক বিরোধের কারণে জসিম ফরাজি ও তার ভাইয়েরা মিলে চলাচলের সড়কের পথিমধ্যে একটি টয়লেট নির্মাণ করে চলাচলের পথ আটকে দেয়। পরে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শালিস বৈঠকে গত ৯ মে ২০২৫ সালে একটি রোয়েদাদ এর মাধ্যমে আমিনুলের বাড়ির সামনের অংশে বসবাসরত মো. মইনুল এর বাড়ির উত্তর পার্শ্বে মো. রিফাত বিশ্বাস এর আবাদি জমির দক্ষিণ পার্শ্বে চলাচলের জন্য একটি সড়কের ব্যবস্থা করে দেয়।
রোয়েদাদে দেখা যায়, আমিনুল বিশ্বাস কর্তৃক চলাচলের সড়কের জন্য মো. মইনুল হককে দুই শতাংশ জায়গা দেয়া হয়। সেখানে উল্লেখ থাকে যে, বি,এস খতিয়ান ৪৯৯, এস এ ৩৩৯, বি এস দাগে ৪৪৬২ নং দাগের রের্কডিও মালিক থেকে ক্রয় সূত্রে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ ১৬ আনা অংশ ক্রয় করেন। মো. আমিনুল বিশ্বাস দাগের পূর্ব মাথায় ও দ্বিতীয় পক্ষ মো. মাইনুল হক দাগের পশ্চিম মাথায়। এদের মধ্যে কিছু জমি বাড়ির উত্তর পাশে রাস্তার জন্য রাখা হয়।

কিন্তু বাধ সাধে, রিফাত বিশ্বাস গোপনে লোক চক্ষুর আড়ালে নতুন করে জমি মাপ দিয়ে দেখে চলাচলের রাস্তা তার জমির মধ্যে তাই সে রাস্তা কেটে সরল জমি তৈরি করে চাষাবাদ করে এবং কলাগাছ রোপণ করে রাস্তা বন্ধ করে দেয়। এতে করে মো. আমিনুল বিশ্বাসের বাড়িতে যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ায় তিনি চলাচলের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন। রাস্তা কেটে সরল জমি তৈরির সময় আমিনুল বিশ্বাসের পরিবার থেকে রাস্তা না কাটার জন্য অনুরোধ করলেও তারা তা শোনেননি।

বর্তমানে আমিনুলের বাড়ির সামনে বসবাসরত মইনুলের বাড়ির উপর দিয়ে টয়লেটের পাশদিয়ে পুকুর পাড় হয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে পরিবারটিকে।
এনিয়ে আবারও এক শালিস বৈঠক বসলেও পূণরায় চূড়ান্তভাবে জমি মাপ হয়নি বিধায় এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।
এ বিষয়ে আমিনুল বিশ্বাস জানান, চলাচলের পথ পাওয়ার জন্য বর্তমানে চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত রিফাত এর শশুর নেছার খান জানান, তারা কাগজপত্রে যদি জমি পায় তাহলে তাদেরকে জমি দিয়ে দেয়া হবে। আর আমরা তাদের চলাচলের রাস্তা বন্ধ করিনি। আমাদের জমি আমরা ধান চাষাবাদের জন্য তৈরি করেছি এর বেশি কিছুনা। তাদের সাথে আমাদের কোন ঝামেলা নেই।
উক্ত বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আমিনুল হাওলাদার জানান, আমিনুলের যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে আমিনুলের চলাচলের পথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।