ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

Link Copied!

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন হুজুর (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

​রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন হুজুর ওই গ্রামের মরহুম সিরাজ মোল্যার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙা মাজড়া গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সাথে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে বাশার সিকদার ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান,ঘটনাটি আমি সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।