বরগুনার আমতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবার শনিবার বেলা ১১ টায় আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের বরগুনা জেলার সভাপতি মো, আনারুল কবিরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো,আবুল খায়ের সম্মেলনের প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারী মো, মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রংপুর ও দিনাজপুর অঞ্চল পরিচালক মো,রেজাউল করিম শামীম, বাংলাদেশ আদর্শ শিক্ষক বরগুনা জেলার সভাপতি আবু জাফর মো, সালেহ, বাংলাদেশ আদর্শ শিক্ষকপরিষদের পটুয়াখালী জেলা সেক্রেটারি এবিএম সাইফুল, কেন্দ্রীয় কমিটি ও অঞ্চল পরিচালক বরিশাল বিভাগ সহকারী জেনারেল সেক্রেটারি,এ কে এম কামাল উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা সেক্রেটারি সাবেক অধ্যক্ষ মো আবদুর রব সহ বিভিন্ন এলাকা থেকে আগাত শতাধিক প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
