ঢাকাসোমবার , ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কর্মশালা

জি এম মুজিবুর রহমান, (সাতক্ষীরা)
জুন ২৯, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

আশাশুনি ‘রুপান্তরের’ আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইসকন্টাক্ট ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপির প্রশাসনিক কর্মকর্তা, সিএসও সদস্য সহ অন্যান্যদের অংশ গ্রহণে কর্মশালায় দল ভিত্তিক সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরী ও উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময়সহ রূপান্তরের সাথে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দুইটি পারস্পরিক শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।

কর্মশালায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অর্ডিনেটর–ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মোছাঃ জোহুরা খাতুন মীরা। এসময় বিভিন্ন লাইনে এজেন্সির কর্মকর্তাদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল  ইসলাম ও ডিপিএইচইর সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তারা পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী ছয় মাসের পরিকল্পনা প্রণয়নসহ সফল বাস্তবায়নের অঙ্গীকার প্রকাশ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।