ঢাকারবিবার , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল।

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জনপদের মানবাধিকার পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষন করেছে নাগরিক অধিকার সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটসের ৮ সদস্য একটি প্রতিনিধি দল। শনিবার সকাল থেকে দিনভর কারিতাসের সহযোগিতায় মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেরানীপাড়া ও মেথাওপাড়া পরির্দশন করেন তারা। এসময় রাখাইন সম্প্রদায় তাদের ভূমি সংকট ও বেদখল, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় এবং ঐতিহাসিক স্থানের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরনে। পর্যবেক্ষক দল রাখাইন জনগোষ্ঠীর সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সরকারের বিভিন্ন দপ্তরে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে জানান। প্রতিনিধি দলে সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ এবং গবেষক ড. ঈশিতা দস্তিদারসহ ৮ জন উপস্থিত ছিলেন।
##

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৩ জুন ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া