ঢাকাবৃহস্পতিবার , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতে ভেসে এসেছে পৃথিবীর বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

আজকের কলাপাড়া
জুন ৩, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। বুধবার দুপুর দুইটায় সৈকতের ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসে। দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।

এর আগে সকালে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে জেলেরা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব না হলেও স্রোতের টানে সেটি ঝাউ বাগান এলাকায় ভেসে আসে।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারনা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারনে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এটি জীব বৈচিত্র্যের জন্য একটি অসনী সংকেত। তিমিটির কঙ্কাল সংরক্ষনের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০২ জুন ২০২৬

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ২ হাজার ১১০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেফতার ২।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া