ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে আল-মদিনা মহিলা মাদরাসায় ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আগস্ট ২৬, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকীতে অবস্থিত ঐতিহ্যবাহী পাংগাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদরাসা’য় ২৬শে আগস্ট (বুধবার) ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ক্বিরাত, রচনা প্রতিযোগিতা ও বিষয়ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে বিশ্বনবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, গভর্নিং বডি‌ মোঃ ফেরদৌস আলম ও সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী , অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপকমোঃ আলী আশরাফ খান ও প্রভাষক ইংরেজি মোঃ আবদুল হাই । অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত