ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু, আহত ১।

এস এ মুরাদ, ফরিপুর জেলা প্রতিনিধি,
আগস্ট ২২, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোডে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবীর হোসেনের নির্মাণাধীন চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তা দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন।

​পরবর্তীতে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ পরিদর্শকের লাশ হাসপাতালে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত