ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

মরহুম সালাহউদ্দিন আহমেদ তালুকদারের স্মরণে ঢাকায় শোকসভা ও দোয়া। আমতলীর মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ।

Link Copied!

 

আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মরহুম সালাউদ্দিন আহমেদ তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বাদ আসর সুপ্রিমকোর্ট বার ক্যান্টিনে ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ।

শোকসভায় বক্তারা মরহুম সালাউদ্দিন আহমেদ তালুকদারের কর্মময় জীবন, নেতৃত্ব ও আমতলীর মানুষের জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যু আমতলীর সামাজিক ও জনকল্যাণমূলক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল ইসলাম পিকু তালুকদার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্য নুরুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জামাল উদ্দিন বিশ্বাস, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আলাউদ্দীন আল আজাদ, তুলা উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ড. মো. ফরিদ উদ্দিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ ফিরোজ, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক গাজী ফয়সাল আহমেদ সহ ঢাকাস্থ আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।