ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর.এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া  পটুয়াখালী 
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিলো৷ তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে  অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যবস্থা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে৷ একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর।

এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷ বুধবার দুপুরের পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন৷ এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় মিলিত জন তিনি। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদার সহ বন্দরের কর্মকর্তা।