ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় .বাল্যবিবাহ রোধে কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষন,গাছের চারা ও চেক বিতরন

কেএম শাহাবুদ্দিন শিহাব স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

‘করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা’এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।এসময় শিক্ষার্থীদের হাতে প্রনোদনার চেক,১০০ জন শিক্ষার্থীর হাতে স্যানিটারী ন্যাপকিন , ছাতা, খাতা কলম এবং গাছের চারা বিতরন করা হয়।

সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের গুরুত্ব এবং নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবং ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালি জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি মো: হাসানুল হক মোল্লা, (উপপরিচালক বিআরডিবি ‘পটুয়াখালি)এছাড়াও স্কুলের সভাপতি, অভিভাবক এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবং ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই আমাদের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।মেয়েদের বোঝা মনে না করে তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে তাহলে কুয়াকাটাকে বাল্যবিবাহমুক্ত ও একটি সুন্দর, সচেতন সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতেই এ ধরনের কার্যক্রম ভবিষৎতেও চলমান থাকবে।