ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতায় ভোগান্তি, নিজ অর্থে পানি নিষ্কাশনের উদ্যোগ বিএনপি নেতা আলাউদ্দিনের

Link Copied!

 

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর কুয়াকাটার জেলে পল্লীর মানুষের পাশে দাড়িয়েছেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন ঘরামি। শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পান্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় আটকে থাকা অসহায় এসকল পরিবারের পাশে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য প্রায় ২০০ মিটার পাইপের ব্যবস্থা করেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য,টানা বৃষ্টিতে সড়ক বসতবাড়ি সব ডুবে গিয়ে বসবাসকারী মানুষদের চলাচলে ব্যাহত হচ্ছিল।এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল।এ অবস্থায় বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন বিএনপি নেতা আলাউদ্দিন ।নিষ্কাশব কাজ চলাকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন

জেলে পল্লীর বাসিন্দা খলিল,বৃষ্টি হলেই আমাদের জন্য ভোগান্তি চলে আসে।বসতবাড়ি ডুবে যাওয়া পাশাপাশি জলাবদ্ধতার কারনে ডেঙ্গু র প্রকোপটাও অনেক বেড়েছিল।আজীবন কৃতজ্ঞ তার প্রতি। তবে ব্যক্তিগত উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

বিএনপি নেতা আলাউদ্দিন ঘরামি বলেন, এলাকার মানুষের দুর্ভোগ কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। জনগণের সেবা করাই আমার লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য এবি এম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও তিনি স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।