ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

নাজিম বকাউল , ফরিদপুর
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৪০ বছরের পুরোনো ‘পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দির’-এর জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে মন্দিরের সাবেক সভাপতি ও সেবায়েত প্রয়াত নারায়ণ চন্দ্র মণ্ডলের তিন ছেলের বিরুদ্ধে। মন্দিরটির জমি উদ্ধার ও সরকারিভাবে স্থায়ী বরাদ্দের দাবিতে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুখা পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নারী-পুরুষসহ কয়েক শতাধিক সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আনুমানিক ৩২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত মন্দিরটির প্রকৃত মালিক জেলা প্রশাসক, ফরিদপুর। তবে দীর্ঘদিন নারায়ণ চন্দ্র মণ্ডল মন্দিরের সেবায়েত ও সভাপতি পদে দায়িত্ব পালন করার সুবাদে তার নামে জমিটির ডিসিআর (DCR) করা ছিল। সম্প্রতি নারায়ণ চন্দ্রের মৃত্যুর পর তার তিন ছেলে জমিটিকে পৈতৃক সম্পত্তি দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে মন্দিরের জমিতে গরুর খামার ও খড়ের মাচাসহ নানা অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং জমিটি বিক্রির পাঁয়তারা চলছে বলেও দাবি করেন স্থানীয়রা।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ঐতিহ্যবাহী এই সর্বজনীন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ও নিয়মিত পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করতে জমিটির ডিসিআর বাতিল করে মন্দিরের নামে বরাদ্দ দেওয়া জরুরি। তারা অবিলম্বে জমি থেকে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ ও মন্দিরটির স্থায়ী রূপ দিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, “বিষয়টি সম্পর্কে আমি অবগত। অভিযুক্ত পক্ষকে সতর্ক করা হলেও তারা কথা শোনেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসক স্যারকে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”