ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কুয়াকাটায় ভাসমান সেতু নির্মান ভোগান্তি লাঘব চার গ্রামের মানুষের।

কেএম শাহাবুদ্দিন শিহাব কুয়াকাটা কলাপাড়া
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে ১৬০ ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলার মম্বিপাড়া এলাকায় নির্মিত এ ভাসমান সেতুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরিফুজ্জামান। প্রায় পাঁচ বছর আগে আয়রন ব্রিজ ভেঙে যাওয়ার পরও সংস্কার না হওয়ায় চারটি গ্রামের কয়েক হাজার মানুষ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হন।

ব্রিজটি পূননির্মাণ কাজ ঝুলে আছে বছরের পর বছর। স্থানীয়রা বাঁশের সাকো দিয়ে যোগাযোগ কোনমতে সচল রেখেছিলেন। সাঁকো পার হতে গিয়ে বহুবার শিশুরা খালে পড়ে গেছে। এমনকি একবার সাবিনা নামের এক শিশু মৃত্যুর ধকলে পড়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রাকের শিশুদের লেখাপড়া বন্ধ ছিল। সাঁকো পার হতে না পেরে অনেকে কলাগাছের ভেলায় খাল পার হতো। এক পর্যায়ে বাঁশের সাকোটিও জীর্ণদশায় পরিণত হয়। ব্যবহার অনুপযোগী হয়ে যায়। অবশেষে ‘ বেসরকারি উন্নয়ন সংস্থা ডু সামথিং’ ফাউন্ডেশন এগিয়ে আসে।

ডু সামথিং ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিনের ভোগান্তি দূর করার লক্ষ্যে আমরা এই ভাসমান সেতু নির্মাণ করেছি। এর মাধ্যমে চারটি গ্রামের কয়েক হাজার মানুষ এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। উপকূলীয় অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে আমাদের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।”

পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুসফিকা বলেন, “বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে আমি তিনবার পড়ে গিয়েছিলাম। এখন ভাসমান সেতু হওয়ায় আমরা নিরাপদে ও নির্ভয়ে স্কুলে যেতে পারব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “চারটি গ্রাম ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের কষ্ট লাঘবে ডু সামথিং ফাউন্ডেশন যে ১৬০ ফুট দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সেতুটি বেশ সুন্দর ও কার্যকর হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ নেওয়ার জন্য আমি ডু সামথিং ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”

সেতু উদ্বোধন ও পরিদর্শন অনুষ্ঠানে লতাচাপলি বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ সুলতান মুসুল্লি, সাধারন সম্পাদক সেলিম হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সালেহ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।