ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীর হলদিয়া হাট ব্রিজ তৃতীয়বারের মতো পুনঃসংস্কার সম্পন্ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

এস এম নাসির মাহমুদ আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

বরগুনার আমতলী উপজেলার বহুল আলোচিত হলদিয়া হাট ব্রিজটি তৃতীয়বারের মতো পুনঃসংস্কার সম্পন্ন হয়েছে। ব্রিজটির সংস্কার কাজ শেষ হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

২০২৪ সালের ২২ জুন ব্রিজটি ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারান। এরপর স্থানীয়দের যাতায়াত সচল রাখতে প্রথমে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। পরবর্তীতে কাঠের ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল খানের উদ্যোগে ব্রিজটির তৃতীয়বারের মতো পুনঃসংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এতে স্থানীয়দের চলাচল সহজ হয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।

এলাকাবাসী জানান, ব্রিজটি বারবার সংস্কারের পরিবর্তে একটি **স্থায়ী ও টেকসই কাঠের বিরিজ নির্মাণ** যাতে স্থানীয় রা চলাচল করতে সুবিধা হয়
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো,মকবুল আহম্মেদ খান বলেন,এলাকাবাসিদের সুবিধার্থে বিজ্রটি তে কোন ঢোল নেয়া হয় না,ভবিষ্যতে নেয়া হবে না।