ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

‎পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

‎মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

‎আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধান চাষে নতুন দিশা দেখাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর স্যাটেলাইট স্টেশন। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা ও কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়-এর উদ্যোগে গতকাল বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা গবেষণালব্ধ আধুনিক ধান চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে ধানের উন্নত জাত নির্বাচন, চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ, সুষম সার ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত কার্যকর প্রযুক্তি তুলে ধরা হয়। এসময় অনুষ্ঠানে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে , এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মোঃ মনিরুজ্জামান।  কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন।

ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মোঃ মাসুদ রানা। এ সময় ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রযুক্তি গ্রামের কৃষকরাও উপস্থিত ছিলেন।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন । পরিদর্শনকালে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে পঞ্চগড় অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেখানে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম, আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের মাঠে গবেষণালব্ধ প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।

এ সময় প্রযুক্তি গ্রামের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রযুক্তি প্রয়োগের বাস্তব চিত্র সম্পর্কে অতিথিরা অবহিত হন। পরবর্তীতে প্রযুক্তি গ্রামের আওতায় এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে তাঁরা কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধান চাষে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন। কৃষকরা উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।