ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ছাত্র হিজবুল্লাহর নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা সম্পন্ন

Link Copied!

 

পটুয়াখালীর দুমকিতে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, দুমকি উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ আগস্ট (বুধবার) বিকাল ৫টায় দুমকি বাজার মসজিদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের দুমকি উপজেলা শাখার সভাপতি মাও. মো. সানাউল্লাহ নূরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাও. মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাও. মো. সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়াতে হিজবুল্লাহ, দুমকি উপজেলা শাখা: সভাপতি প্রফেসর মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ক্বারী মো. আবুল কালাম, তালিম ও তরীকত সম্পাদক মাও. মো. মহিউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক ডা. হাফেজ মাও. মো. নুরুজ্জামান তরিক।
যুব হিজবুল্লাহ, দুমকি উপজেলা শাখা: সভাপতি মাও. মো. সাইফুল্লাহ বিন নাসির এবং সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কাইয়ুম।

শপথ গ্রহণ পর্বে ২০২৬-২৭ সেশনের জন্য দুমকি উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি হিসেবে মাও. মো. সানাউল্লাহ নূরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাও. মো. বাহাউদ্দিন আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করেন। প্রধান অতিথি নবনির্বাচিত দায়িত্বশীলদের সততা, শৃঙ্খলা ও আদর্শের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকল মেহমান ও সংগঠনের নেতাকর্মীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং দেশ ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
#