ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান

Link Copied!

 

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারী এলাকায় বাঁশদহা নদীর ওপর কাঠের সেতু নির্মান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য হাফেজ রবিউর বাশারের বরাদ্দে নির্মিত এ সেতু চালু হওয়ায় নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাঁশদহা নদী পারাপারে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করতো। এতে শিক্ষা, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবাগ্রহণ ব্যাহত হতো। নতুন কাঠের সেতু নির্মাণের পর এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে, কৃষকরা সহজে উৎপাদিত ফসল পরিবহন করছেন, ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া সহজ হয়েছে। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের জরুরি যাতায়াতও হয়েছে নিরাপদ ও দ্রুত।
এলাকাবাসীর প্রত্যাশা, কাঠের সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে। এতে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও টেকসই ও নিরাপদ হবে বলে তাদের বিশ্বাস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।