ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ঐতিহাসিক নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: দর্শক ও সমর্থকদের উপচে পড়া ভিড়

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জুন ২০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ২০ জুন পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল একটি ঐতিহাসিক নাইট ফুটবল ম্যাচ। খোপার হাট ক্রীড়া সমর্থকদের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের স্থানীয় ফ্যানবেজ ‘ব্রাজিল সমর্থক দল’ বনাম ‘আর্জেন্টিনা সমর্থক দল’। কৃত্রিম আলোয় আলোকিত মাঠে খেলাটি দেখতে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সেলিমুদ্দিন।

চলাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ ফেরদৌস আলম।

বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের বিট অফিসার ও এএসআই মোঃ মোসারফ হোসেন,পাঙ্গাসিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক সদস্য
মোঃ বেল্লাল হোসেন ফরাজী,স্থানীয় গণ্যমান্য মোঃ সোহরাব হোসেন মাস্টার‌ , মোঃ আমিন জোয়াদ্দার,মোঃ নুরুল আমিন জোয়াদ্দার ,মোঃ দেলোয়ার হোসেন মুহুরী, মোঃ নান্নু মৃধা।

এছাড়াও ম্যাচটিতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন ও তাদের উৎসাহ যোগান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনার এই ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।