ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ইউএনও’র উদ্যোগে বছরে বয়স্ক ভাতার ৬৬ লাখ টাকার অপচয় বন্ধ হলো

নাঈমুর রহমান আজকের কলাপাড়া
জুন ২০, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

৯২৩ জন মৃত ব্যক্তিকে মোবাইল একাউন্টে বয়স্কভাতা দেওয়ার খবরের পরে এবারে ২৬৪ মৃত ব্যক্তির নামে বিধবা ভাতা প্রদানের খবর মিলেছে। আর এই খবরে পটুয়াখালীর কলাপাড়ায় তোলপাড় চলছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ সামাজিক নিরাপত্তা বেস্টনির উপকারভোগিদের তালিকায় স্বচ্ছতার লক্ষ্যে যাচাই-বাছাই করে এমন চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বয়স্কভাতা ও বিধাব ভাতার উপকারভোগী শত শত ব্যক্তির নাম পাওয়া গেছে যারা কেউ কেউ সাত-আট বছর আগে মারা গেছেন। একই অবস্থা বিধবা ভাতা প্রাপ্তদের ক্ষেত্রেও। প্রমাণ মিলেছে। এমনকি স্বামী রয়েছে এমন নারীদের নামেও বিধবা ভাতা তোলার খবর মিলেছে।

বাউফলে অনিয়মের অভিযোগে সড়কের নির্মাণ কাজ বন্ধ করেন স্থানীয়রা, চালু করলেন ছাত্রদল সভাপতি
ইউএনও কাউছার হামিদ মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে এসব তথ্য তুলে ধরে বলেন, “শুধুমাত্র ৯২৩ জন মৃত ব্যক্তির নামে ৬০০ টাকা করে তোলার কারণে সরকারের গচ্চা দিতে হচ্ছে প্রতি মাসে পাঁচ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা। এতে বছরে মৃত ব্যক্তিদের নামে উত্তোলন করা হয়েছে ৬৬ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।

একইভাবে বিধবা ভাতার ক্ষেত্রে ঘটেছে এমনটি। প্রায় তিন মাস কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ইউএনও কাউছার হামিদ এমন বিস্ফোরক আলোচিত দুর্নীতির চিত্র উপস্থাপন করেছেন। ইউনিয়ন পরিষদের যথাযথ সহযোগিতা না থাকা ও সমাজসেবা কার্যালয়ের যথাযথ তদারকি না থাকায় বছরের পর বছর এমন দুর্নীতি চলে আসছে। সরকারের কোটি কোটি টাকা বেহাত হওয়ার পাশাপাশি নতুনভাবে বয়স্কভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে বহু প্রবীণ বয়স্ক মানুষ।

তিনি সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে জানান, কলাপাড়া উপজেলায় বয়স্কভাতা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৭১৪ জন। এর মধ্যে ১২ টি ইউনিয়নে মোট মৃত ব্যক্তির সন্ধান মিলেছে ৯২৭ জন। যারা এখনো নিয়মিত বয়স্কভাতা তুলছেন। মৃত ব্যক্তিদের কারো স্ত্রী, সন্তান কিংবা নাতি-নাতনিরা ওই মোবাইল ব্যবহার করছেন। টাকা জমা হওয়ার পরপরই তারা তুলে নিচ্ছেন।

ইউএনও কাউছার হামিদ জানালেন, তালিকাভুক্তদের মধ্য থেকে চাকমইয়া ইউনিয়নে ৮৪ জন, টিয়াখালীতে ৩২ জন, লালুয়ায় ৮৫ জন, মিঠাগঞ্জ ৫৭ জন, নীলগঞ্জে ১১৬ জন, মহিপুরে ২৮ জন, লতাচাপলীতে ৬৩ জন, ধানখালীতে ৭৯ জন, ধুলাসারে ১৩০ জন, বালিয়াতলীতে ১২৮ জন, ডালবুগঞ্জে ৬৪ জন ও চম্পাপুরে ৬১ জন বয়স্ক ভাতাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অবস্থা এমন হয়েছে যে, এর মধ্যে অনেকে ৭-৮ বছর আগেও মারা গেছেন। অথচ এখনো তাঁদের নামে বয়স্কভাতা উত্তোলন করা হচ্ছে। আর এ কারণে ৯২৩ বয়স্ক ব্যক্তি নতুনভাবে এই ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া ১২ টি ইউনিয়নে বিধবাভাতা প্রাপ্ত ২৬৪ জনের মৃত্যুর তালিকা পাওয়া গেছে যারা প্রতি মাসেই বিধাবা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।