ঢাকামঙ্গলবার , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান হতে পারি আর না পারি আপনাদের দাবি পূরণ করব, চেয়ারম্যান প্রার্থী আতাউর

ফাহাদুল ইসলাম, নারায়ণগঞ্জ
জুন ১৬, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ছোট সাদিপুর গ্রামের জনসাধারণকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ জুন বিকেলে জাহের মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এই বৈঠক হয়। মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আবু জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, “আমি আপনাদেরই এলাকার সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে পাবেন। আমি হাবিবপুর গ্রামের বাসিন্দা হলেও মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চেয়ারম্যান হতে চাই। এই ইউনিয়নকে আমি একটি দৃষ্টান্তমূলক ইউনিয়ন গড়ে তুলতে চাই। সকলে মিলেমিশে থাকতে চাই, সকলের ভালোবাসায় সিক্ত হতে চাই।”

স্থানীয়দের পক্ষ থেকে পাশের খাল খন ও পরিষ্কারের দাবি উঠলে তিনি বলেন, “আমি চেয়ারম্যান হই বা না হই, আমার দল আছে। তাদের সহযোগিতায় আমি খাল খন করব ইনশাআল্লাহ।”

উঠান বৈঠকে স্থানীয়রা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৫ জুন ২০২৬

লাঙ্গলদাড়িয়ায় ডিডকৃত ও পৈত্রিক জমির মৎস্য ঘের জবর দখলের চেষ্টা

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া