ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কাপসন্ডায় বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

Link Copied!

 

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর ২ টায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার রবিবার সন্ধ্যা ৭.৩০ টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতিপুতি রেখে গেছেন। সোমবার (১৫ জুন) দুপুর ২ টায় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৫ জুন ২০২৬

সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করে নারীসহ পরিবার এখন অনিরাপত্তায়, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আশ্বাস

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া